বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

ঘাটাইলে সাংবাদিক আব্দুল কাদেরের জ্যেষ্ঠ কন্যার বিয়ে সম্পন্ন

Repoter

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৫ পিএম
ঘাটাইলে সাংবাদিক আব্দুল কাদেরের জ্যেষ্ঠ কন্যার বিয়ে সম্পন্ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের কামারচালা গ্রামের বিশিষ্ট সাংবাদিক আব্দুল কাদের সাহেবের জ্যেষ্ঠ কন্যা নুসাইবা নওরিন নাজাতের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।
​আজ শুক্রবার (৩১শে জুলাই ২০২৬)  শুক্রবার ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড় সংলগ্ন ‘সোনার তরী পার্ক ও পার্টি সেন্টারে’ অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে এই বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়।
​বরের নাম মেহেদী হাসান সাকিব। তিনি ঢাকার খিলক্ষেত থানার পূর্ব নামাপাড়া নিবাসী মোহাম্মদ কবির হোসেন ও শাহনাজ পারভীন দম্পতির সন্তান।
​পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের সকল ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হয়েছে। কনে ও বরের পরিবারের সদস্যসহ উপস্থিত অতিথিরা নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া প্রার্থনা করেন।
​এ শুভ বিবাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর-কনেকে শুভকামনা জানাতে হাজির হয়েছিলেন স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ:
​প্রশাসনিক কর্মকর্তা: ঘাটাইল উপজেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক।
​সাংবাদিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ:
​খান ফজলুর রহমান — সভাপতি, ঘাটাইল প্রেসক্লাব।
​মোহাম্মদ আবু সোয়েব — ঘাটাইল উপজেলা প্রতিনিধি, আনন্দ টেলিভিশন।
​আবু রায়হান — ঘাটাইল উপজেলা প্রতিনিধি, মাই টিভি।
​গোলাম মোস্তফা তালুকদার — উত্তর টাঙ্গাইল প্রতিনিধি, মোহনা টেলিভিশন।
​ইয়ামিন হাসান — ঘাটাইল উপজেলা প্রতিনিধি, বৈশাখী টেলিভিশন (অনলাইন)।
​শফিকুল ইসলাম — প্রতিনিধি, মুভি বাংলা।
​মোহাম্মদ নাছির উদ্দিন রিপন — ঘাটাইল উপজেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক লাখো কণ্ঠ এবং সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা (ঘাটাইল উপজেলা শাখা)।
​এছাড়াও ঘাটাইল উপজেলার বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিগণ নবদম্পতিকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকেও অনুষ্ঠানে আগত সকল অতিথি, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

মোঃ নাসির উদ্দীন রিপন 
ঘাটাইল বুলেটিন 
ঘাটাইল টাঙ্গাইল। 
তারিখ ৩১/০৭/২০২৬

মন্তব্য করুন