Repoter প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৪ পিএম

মোঃ নাসির উদ্দীন রিপন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের কামারচালা গ্রামের বিশিষ্ট সাংবাদিক আব্দুল কাদের সাহেবের জ্যেষ্ঠ কন্যা নুসাইবা নওরিন নাজাতের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (৩১শে জুলাই ২০২৬) শুক্রবার ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড় সংলগ্ন ‘সোনার তরী পার্ক ও পার্টি সেন্টারে’ অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে এই বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়।
বরের নাম মেহেদী হাসান সাকিব। তিনি ঢাকার খিলক্ষেত থানার পূর্ব নামাপাড়া নিবাসী মোহাম্মদ কবির হোসেন ও শাহনাজ পারভীন দম্পতির সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের সকল ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হয়েছে। কনে ও বরের পরিবারের সদস্যসহ উপস্থিত অতিথিরা নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া প্রার্থনা করেন।
এ শুভ বিবাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর-কনেকে শুভকামনা জানাতে হাজির হয়েছিলেন স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ:
প্রশাসনিক কর্মকর্তা: ঘাটাইল উপজেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক।
সাংবাদিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ:
খান ফজলুর রহমান — সভাপতি, ঘাটাইল প্রেসক্লাব।
মোহাম্মদ আবু সোয়েব — ঘাটাইল উপজেলা প্রতিনিধি, আনন্দ টেলিভিশন।
আবু রায়হান — ঘাটাইল উপজেলা প্রতিনিধি, মাই টিভি।
গোলাম মোস্তফা তালুকদার — উত্তর টাঙ্গাইল প্রতিনিধি, মোহনা টেলিভিশন।
ইয়ামিন হাসান — ঘাটাইল উপজেলা প্রতিনিধি, বৈশাখী টেলিভিশন (অনলাইন)।
শফিকুল ইসলাম — প্রতিনিধি, মুভি বাংলা।
মোহাম্মদ নাছির উদ্দিন রিপন — ঘাটাইল উপজেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক লাখো কণ্ঠ এবং সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা (ঘাটাইল উপজেলা শাখা)।
এছাড়াও ঘাটাইল উপজেলার বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিগণ নবদম্পতিকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকেও অনুষ্ঠানে আগত সকল অতিথি, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
মোঃ নাসির উদ্দীন রিপন
ঘাটাইল বুলেটিন
ঘাটাইল টাঙ্গাইল।