বিশেষ প্রতিনিধি ঘাটাইল বুলেটি প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৪ পিএম

শিক্ষার্থীদের নিয়মিত নামাজে অভ্যস্ত করা এবং ধর্মীয় অনুশাসনে গড়ে তোলার এক অনন্য নজির স্থাপন করলো টাঙ্গাইলের ঘাটাইল। ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হলো টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে ৫ ওয়াক্ত সালাত আদায় কর্মসূচি।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ১০টায় ‘ছাবিলুল খাইর ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সমাপনী ও ‘ক্র্যাশ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে টানা ৪০ দিন জামাতে সালাত আদায়কারী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় ‘ক্র্যাশ’ পুরস্কার তুলে দেন ছাবিলুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আরিফ বিন আসাদ।
সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ মো. রাফি-র উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়। খুদে শিক্ষার্থীদের এই প্রশংসনীয় প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন:
"কিশোর ও তরুণদের সুপথে রাখা এবং তাদের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূলবোধ জাগিয়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের দ্বীনি ও সামাজিক কল্যাণমূলক কাজ ঘাটাইল জুড়ে অব্যাহত থাকবে।"
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকগণ ছাবিলুল খাইর ফাউন্ডেশনের এ ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করছেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মোবাইল আসক্তি ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী ভূমিকা রাখবে।
ঘাটাইল বুলেটিনের পক্ষ থেকে এ মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।