টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ খালেক অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তারা বিএস ৭৫২ নম্বর দাগের ১৯ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। কিন্তু পূর্বশত্রুতার জেরে একটি পক্ষ ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ৫ জুলাই ২০২৬, সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র এবং একটি সাদা রঙের ভ্যান নিয়ে ঘটনাস্থলে আসে। এরপর তারা বসতভিটা দখলের চেষ্টা করে। এ সময় বাদী ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ওপর হামলা, মারধর, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় টাঙ্গাইলের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
কৌতুক অভিনেতা রনির অবস্থা আগের চেয়ে ভালো, জানালেন চিকিৎসক
মধুপুরের ফরহাদ হোসেন ৭ দিন ধরে নিখোঁজ
ঘাটাইলে সাংবাদিক আব্দুল কাদেরের জ্যেষ্ঠ কন্যার বিয়ে সম্পন্ন
মামলায় শাজানপুর গ্রামের আনোয়ার হোসেন, তার ছেলে তারিকুল ইসলাম, স্ত্রী হাফিজা খাতুন, শেলিনা বেগমসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ৫ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাদী মোহাম্মদ খালেক বলেন—
"আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় বসতভিটা অন্যায়ভাবে দখলের চেষ্টা করা হচ্ছে। আমরা ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছি। প্রশাসনের কাছে আমাদের আবেদন, ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।"
অন্যদিকে, অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। কল করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রচার করা হবে।
এদিকে স্থানীয়দের প্রত্যাশা, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক ।
তথ্যচিত্র: মোহাম্মদ নাসিরউদ্দিন রিপনপ্রকাশনায়: ঘাটাইল বুলেটিন, ঘাটাইল, টাঙ্গাইল।